দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচজন যুবক একটি টমটমে করে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তদের গুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। অপর দুইজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার কারণ এবং কারা এ হামলায় জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, আঞ্চলিক দুটি দলের মধ্যে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে বেশ কয়েকমাস থেকে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি।’ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএম/